ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত সেদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করেছে যাতে বাংলাদেশী নাগরিকরা আজ থেকে বিমানবন্দরে পৌঁছার পর অতিরিক্ত কোন ব্যবস্থা গ্রহণ করা ছাড়াই সেদেশে প্রবেশ করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন অবহিত করেছে যে, ভারতের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা হয়েছে।’
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, কোভিড-১৯ টেস্ট করার পর এবং বিমানবন্দরে অন এ্যারাইভ্যাল যাত্রীদের ক্ষেত্রে বাড়তি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যমান তাদের তালিকা বাংলাদেশের নাম বাদ দেয়া হয়েছে।
হাইকমিশন আরো জানিয়েছে, ভারতে প্রবেশের জন্য অন এ্যারাইভাল যাত্রীদের ক্ষেত্রে যেসব দেশের জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশসমূহ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিংগাপুর, হংকং ও ইজরাইল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat