ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১১-২৮
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করার সময় শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় চলাচলের সুযোগ অব্যাহত রাখবে।
বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম জানান, সারাদেশের শিক্ষার্থীরাই এ সুবিধা পাবে। শিক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে এই সুযোগটি পেতে পারে সেজন্য বিআরটিসি সংশ্লিষ্ট সকল মহলের কাছ থেকে সহযোগিতা কামনা করছে।
বাসসের সাথে আলাপকালে মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিআরটিসি শিক্ষার্থীদের জন্য এ ধরনের সুবিধা অব্যাহত রাখবে।
তিনি চালক ও কন্ডাক্টরসহ বিআরটিসি বাসের সকল স্টাফকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার অপ্রয়োজনীয় কথাকাটাকাটি না করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, "আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এ ব্যাপারে সমর্থন ও সহযোগিতার প্রয়োজন রয়েছে, যাতে করে অ-ছাত্ররা এই সুবিধা ভোগ করতে না পারে।"
বিআরটিসি চেয়ারম্যান আরো বলেন, কোনো অ-ছাত্র এই সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat