ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাস্তা-ব্রিজ-কালভার্টসহ সকল ধরনের অবকাঠামো নির্মাণে কাজের গুণগত মান ঠিক না রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি আজ জেলার টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, কাজের গুণগত মান ঠিক না রাখলে নির্মাণ কাজের সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন তাদের পরিণতি ভালো হবে না। নিম্নমানের কাজের সঙ্গে প্রকৌশলী, ঠিকাদার বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই জানিয়ে তাজুল ইসলাম বলেন, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্তসহ অন্যান্য মন্ত্রণালয়ের সকল চলমান কার্যক্রম অবশ্যই টেকসই এবং গুণগত মানসম্পন্ন হতে হবে। তিনি বলেন, কাজে মান ঠিক আছে কিনা, সময়মতো শেষ হচ্ছে কিনা তা পরিদর্শন ও মনিটরিং করা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। ঠিকাদার কাজে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই কথা ঠিক না। যারা ঠিকমতো কাজ করবেনা, কাজের গুণগত মান ঠিক রাখবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
রাস্তা ও ব্রিজসহ কোনো ধরনের অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যেখানে যা প্রয়োজন সেখানে সেটা করতে হবে। রাস্তা পাকা করার পর পাঁচ বছরে যেন সংস্কার করতে না হয় তা নিশ্চিত করতে হবে। কম টাকা দিয়ে রাস্তা-ব্রিজ বা অন্যান্য অবকাঠামো নির্মাণ করার চেয়ে গুণগত ও টেকসই করার জন্য খরচ বেশি করে করা ভালো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্যে ও স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছেন সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, ডাক্তার ও কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণী-পেশার মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সালাউদ্দিন জুয়েল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, মন্ত্রী  টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat