ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভাড়া বৃদ্ধির পর বাস-মিনিবাস পরিবহন চলাচল শুরু হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে হঠাৎ করে শুক্রবার থেকে বাস-ট্রাক পরিবহন মালিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়।  আজ দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে পরিবহণ ভাড়া বৃদ্ধির পর পরিবহন এই চলাচল শুরু হয়েছে। 
এদিকে আজ সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না। পরিবহন মালিক সমিতরি মহাসচিব এনায়েত উল্লাহ বাসসকে জানান, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠক শেষে মালিক সমিতি পরিবহন চালু করার সিদ্বান্ত নেয়া হয়।
প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা  যেখানে আগে ছিলো ১ টাকা ৪২ পয়সা অর্থাৎ প্রতিকিলোমিটারে বাড়তি ৩৮ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৫ নভেম্বর সকাল থেকে হঠাৎ করে পরিবহন মালিক ও শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat