ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। 
তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সঙ্গে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সমতা অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে এ কথা বলেন। 
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে গণজীবনের সর্বস্তরের নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চয়তা দেন ও নারীর ক্ষমতায়ন সুসংহত করেন।
তিনি বলেন, এরই ধারবাহিকতায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
ইন্দিরা বলেন, জাতিসংঘের ৭৫ তম অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ২০৪১ সাল নাগাদ কর্মস্থলে নারীর কর্মসংস্থান ৫০:৫০ উন্নীত করার অঙ্গীকার করেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন,  জাতিসংঘ এবং  ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউএন উইমেন ও ইউএনএফপি  আর্থিক ও কারিগরী সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প জেন্ডার সমতা, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধ এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডের জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন প্রকল্পটি উপকূলীয় এলাকার নারীদের জীবিকায়ন, সুপেয় পানির নিরাপত্তা ও অভিযোজন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। 
মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘ বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে চার বছরের কর্মকাল তার জীবনে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। 
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, ইউএন উইউমেন কান্ট্রি রিপ্রেজেনটিভ গীতাঞ্জলী সিং ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat