ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলার পাশাপাশি  উপজেলা পর্যায়ে মাদক বিরোধী সভা করার  সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং বেগম রুমানা আলী সভায়  অংশগ্রহণ করেন। 
কমিটি ১৬তম ও ১৭তম  সভার কার্যবিবরণী নিশ্চিত করে। একই সাথে ১৭তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে কমিটিকে অবগত করা হয়।
সভায় বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন এবং আলোচনা করা হয়।
পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চলমান থাকায় কমিটি ধন্যবাদ জানায়। এ চলমান প্রক্রিয়া আরো জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনাসহ স্কুল ও কলেজের সামনে বা গেটে পান, সিগারেটের দোকানসহ অন্য কোন দোকান স্থাপন না করতে পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র দেয়ার জন্য সুপারিশ করা হয়।
সভায় বলা হয়, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং বীর মুক্তিযোদ্ধা সৈনিক ও অফিসার হত্যা দিবস। এ দিনে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। কমিটি এ জঘণ্যতম হত্যার নিন্দা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং দুই বিভাগের অধীনস্থ সংস্থাসমূহের প্রধান ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat