ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১০-২৮
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের সকল সমুদ্র বন্দরের জন্য একটি একক আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে  মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায় “মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১” এবং জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত “মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১” সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয়। প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।
সভায় বাংলাদেশের সকল নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন পরবর্তী সভায় উপস্থাপনের   সুপারিশ করা হয়।
সভায় গতকাল মানিকগঞ্জ জেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে রো রো শাহ আমানত ফেরি দুর্ঘটনায় কবলিত হওয়ার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য শাজাহান খানকে আহবায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির  সদস্যরা হচ্ছেন রনজিত কুমার রায়, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মোঃ আছলাম হোসেন সওদাগর।  এ ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানদ্বয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat