ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লন্ডন সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন।
হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধি নিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে খোঁজ-খবর নেন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে বঙ্গভবন একটি সূত্র বাসসকে জানান।
এসময় তিনি ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রেরণ করেন।
আব্দুল গাফফার চৌধুরী তার খোঁজ-খবর নেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন তিনি সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat