ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-০৫
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। 
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিরলের সকল পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা মহামারির মধ্যেও আমরা জিডিপি ৫ ভাগ ধরে রাখতে পেরেছি। পৃথিবীর অধিকাংশ দেশই তার জিডিপি ধরে রাখতে পারেনি। মাথাপিছু আয় ২২৭০ ডলার। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুই ছুই। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ এখন সাহসিকতার সঙ্গে বসবাস করছে। তিনি বলেন, পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িকতা দিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশকে ব্যর্থ করতে চেয়েছিল।
তিনি বলেন, ‘অতীতে যেই ভয়-ভীতি নিয়ে দুর্গাপূজা উদযাপন হত, এখন সেই ভয়-ভীতি নেই। কারণ যারা ভয়-ভীতি দেখাত, এসব অপকর্ম করত, তাদেরকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এ অসাম্প্রদায়িক চেতনার কারণেই বাংলাদেশ পৃথিবীর বিস্ময়কর অর্থনীতিতে পরিণত হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা ২০১৫ সালের মধ্যে হওয়ার কথা ছিল, আমরা ২০১৪ সালেই তা অর্জন করেছিলাম। আমাদের এসডিজি ২০৩০ সালে অর্জন করার কথা; কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২০২৬-২৭ সালের মধ্যেই আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমাদের অগ্রগতি সবচাইতে বেশি হওয়ায়  প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়েছে।
প্রতিমন্ত্রী উপজেলার ৯৪টি মন্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা, শাড়ি ও ধুতি উপহার দেন। 
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। পরে প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলায়ও অনুরূপ কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat