ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের স্বার্থ সুরক্ষা এবং সরকারকে অধিকতর দায়িত্বশীল করে তুলতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরো বেশি সক্রিয় হতে হবে।
রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে তাঁর কাছে জাতীয় মানবাধিকার কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে এ কথা বলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, সরকারের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থ ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বাসসকে জানান, প্রতিনিধিদল বৈঠকে কমিশনের সার্বিক কর্মকান্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও  সদস্য জেসমিন আরা বেগম।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat