ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শুভক্ষণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে সকলকে ধৈর্য, সাহস ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আগামীকাল ২৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২১’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি  স্বাগত জানান।  
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্য প্রাপ্তি ও জানা প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ যেমন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক, তেমনি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের ক্ষমতায়নকেও সুদৃঢ় করে। জনগণের এ অধিকারকে প্রাধান্য দিয়েই সরকার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়ন এবং আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে তথ্য কমিশন প্রতিষ্ঠা করে।
আবদুল হামিদ বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার। এ আইন আবশ্যিকভাবে তথ্য প্রাপ্তিতে জনগণকে দিয়েছে আইনি ভিত্তি। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নে তথ্য কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। তথ্য কমিশনের পাশাপাশি দেশের সরকারি-রেসরকারি সংস্থা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে তথ্য অধিকার আইন পরিপূর্ণতা পেতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির প্রভাবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী আর্থ-সামাজিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। এই ক্রান্তিকালে তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে। এছাড়া জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্কও সমুন্নত থাকবে।
রাষ্ট্রপতি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ  সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন  দেখেছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের এই শুভক্ষণে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের জন্য সকলকে ধৈর্য, সাহস ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২১’ উপলক্ষ্যে গৃহীত সকল সর্মসূচির সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat