ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি জাতীয় দলের খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
টাইগার্সদের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

 প্রধানমন্ত্রীর অভিনন্দন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়লাভ করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার, কোচ ও ম্যানেজারসহ সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।
বাংলাদেশ এর আগে গত ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ প্রথম খেলাটিতে জয়লাভ করে। এর একদিন পর ৩ সেপ্টেম্বরের দ্বিতীয় খেলায় টাইগাররা ৪ রানে নিউজিল্যান্ডকে হারায়। তৃতীয় খেলায় অবশ্য টাইগাররা ৫২ রানে হেরে যায়। কিন্তু অদম্য টাইগাররা আজ চতুর্থ খেলায় তাদের নৈপুণ্য প্রদর্শন করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইউকেটে জয়লাভ করে সিরিজ জয়ের মালাটি ছিনিয়ে নেয়। অবশিষ্ট পঞ্চম খেলাটি হবে আগামী ১০ সেপ্টেম্বর।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচের এই আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলার স্বাগতিক দেশ বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat