ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৮-১৩
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শোকের মাস আগস্টকে ঘিরে দেশে কোন ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাবের) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপতৎপরতা রোধকল্পে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র‌্যাব।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরস্থ রানাভোলা জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। এই আগস্ট মাসেই জঙ্গিরা অনেক অঘটন ঘটিয়েছিল। তবে, এখন পর্যন্ত আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। শোকের মাস আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই বলে মন্তব্য করেন র‌্যাব ডিজি’।
আগস্ট মাসে র‌্যাবের গোয়েন্দা ইউনিট আগের চেয়ে জোরদার ও তৎপর বাড়ানো হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ আল মামুন বলেন,  প্রতিবারের মতো আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করছে। আগস্ট মাসের সমস্ত কর্মসূচী যাতে নির্বিঘেœ অনুষ্ঠিত হয় সেই লক্ষে কাজ করা হচ্ছে।’ 
এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে র‌্যাব ডিজি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের বুলেটে স্ব-পরিবারে শহীদ হন।
তিনি বলেন,  স্বাধীনতার মহান স্থপতির ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে র‌্যাব সদর দপ্তরে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার উত্তরায় চার শতাধিক দুস্থ ও এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সারাদেশে র‌্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
র‌্যাব সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনা করে র‌্যাবের সব ইউনিটের মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat