ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৭-৩০
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি বলেছেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা বরদাশত করা হবে না। যারা এ মহৎ উদ্যোগকে ব্যর্থ করে দিতে চাইবে তাদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার।
তিনি আজ  জামালপুরের সরিষাবাড়িতে দিনব্যাপী আশ্রয় প্রকল্পের ঘর, বৃক্ষ রোপণ, খাদ্য সামগ্রী বিতরণকালে  এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল পরিবারগুলোকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। সারা বিশ্বে নজিরবিহীন এ ধরণের উদ্যোগ। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ  করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণেরও কথাও বলেন।
এসময় জামালপুর জেলা প্রশাসক মোরশেদা জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat