ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-০৬
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বজ্রপাতে সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় এক নারীসহ পাচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শাহজাদপুরে দুইজন, উল্লাপাড়ায় দুইজন ও বেলকুচিতে এক জনের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড় বৃষ্টিতে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
বজ্রপাতে নিহতেরা হলেন, জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে জুয়েল রানা (২৪), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের ভোলা পন্ডিতের ছেলে আলহাজ পন্ডিত (৫০), উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৫) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর শমেসপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী লাইলী খাতুন (৬২)।
শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউ এন ও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা বলেন, বিকেল ঝড়ের মধ্যে জমির ধান কাটছিলেন জুয়েল রানা ও আলহাজ পন্ডিত। এসময় ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের তাদেও দৃজনের মৃত্যু হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, রবিবার বিকেলে উল্লাপাড়ার বাংগালা ইউনিয়নের ধরাইল বিলে হাঁসের বাথানে কাজ করছিলেন রফিকুল ইসলাম। প্রচন্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের তার মৃত্যু হয়। একই সময়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাঙ্গালা ইউনিয়নের আগদিঘল কবরস্থান এলাকায় বজ্রপাতে নিহত হয় নবম শ্রেনীর ছাত্র ফরিদুল।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিছুর রহমান জানান, ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর শমেসপুর গ্রামের লাইলী খাতুনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat