ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-১৭
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে (১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা) দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২০-২১ অর্থ-বছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। তাই, এই প্রবৃদ্ধি ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরো বলেন, প্রতি ডলারের বিপরীতে টাকার মান ৮৪.৮১ ধরে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা হিসেবে করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের জিডিপিও বৃদ্ধি পেয়েছে। জিডিপি বৃদ্ধি পেয়ে ২৭,৯৬,৩৫৮ কোটি টাকা থেকে এখন ৩০,৮৭,৩০০ কোটি টাকায় পৌঁছেছে। এটি অত্যন্ত ভাল অর্জন।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উল্লেখ করে তিনি বলেন, এই শুভ দিনেই অর্জনটি প্রকাশ পেল।
সভায়, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat