ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন মহিলা নেতার মধ্যে স্থান পেয়েছেন।
আন্তর্জাতিক মহিলা দিবস ২০২১ উদযাপনের প্রাক্কালে একটি বিশেষ ঘোষণায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেছেন।
কোভিড মহামারী চলাকালীন অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য কমনওয়েলথের শীর্ষ তিন জন অনুপ্রেরণাদায়ী মহিলা নেতাদের অন্যতম হচ্ছেন শেখ হাসিনা।
প্যাট্রিসিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলিকেও একই সম্মান দিয়েছেন।
তিনি বলেন, “আমি সর্বদাই অনেক মহিলা ও মেয়েদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আমি কমনওয়েলথের তিন জন অসাধারণ নেতার নাম বলতে চাই যারা কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নিজ দেশে তাদের অসাধারণ ভূমিকা রেখেছেন। তারা হচ্ছেন জ্যাসিন্ডা আরডেন, মিয়া আমোর মোটলি এবং শেখ হাসিনা।
মহাসচিব আরো বলেন, “আরও অনেক মহিলার পাশাপাশি তিন নেতাই আমাকে এমন একটি বিশ্বের জন্য প্রত্যাশা জাগিয়েছেন যা নারী ও পুরুষদের জন্য একটি সাধারণ ভবিষ্যত এনে দিবে এবং আমাদের সকলের মঙ্গল সাধন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat