ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সালমা খাতুন ও অধিনায়ক স্মৃতি মানদান্দার নৈপুণ্যে উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ তথা নারীদের আইপিএলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হলো ট্রেইলব্লেজার্স। গতরাতে টুর্নামেন্টের ফাইনালে সালমার ট্রেইলব্লেজার্স ১৬ রানে হারিয়েছে সুপারনোভাসকে। সালমা বল হাতে ১৮ রানে ৩ উইকেট ও ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস খেলে প্রথমবারের মত ট্রেইলব্লেজার্সের শিরোপা জয়ে ভূমিকা রাখেন স্মৃতি। ম্যাচ সেরা হন ট্রেইলব্লেজার্সের অধিনায়ক স্মৃতি।
আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে সুপারনোভাস। ব্যাট হাতে দারুন সূচনা পায় ট্রেইলব্লেজার্স। ৬৭ বলে দলকে ৭১ রানের সূচনা এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দিন্দা ডোটিন। ডোটিন সাবধানী থাকলে, রানের চাকা দ্রুত ঘুড়িয়েছেন স্মৃতি। তার ব্যাটিং নৈপুন্যেই ভালো শুরু পায় ট্রেইলব্লেজার্স।
১২তম ওভারের প্রথম বলে ডোটিন ২০ রানে ফিরলেও, হাফ-সেঞ্চুরি তুলে নিজের ইনিংস বড় করছিলেন স্মৃতি। অবশেষে ১৫তম ওভারের পঞ্চম বলে থামেন স্মৃতি। ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রান করেন স্মৃতি।
১৪ দশমিক ৫ ওভারে ২ উইকেটে দলীয় ১০১ রান রেখে আউট হন স্মৃতি। এরপর সুপারনোভাসের বোলিংএর সামনে দিশেহারা ছিলো ট্রেইলব্লেজার্সের পরের দিকে ব্যাটসম্যানরা। শেষ ৩১ বলে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান পায় ট্রেইলব্লেজার্স। ফলে দুর্দান্ত শুরুর পরও ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানের মামুলি সংগ্রহ পায় ট্রেইলব্লেজার্স।
প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন সুপারনোভাস। তাই হ্যাট্টিক শিরোপা জিততে ১১৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে সুপারনোভাস। দুই স্পিনার বাংলাদেশের সালমা ও দিপ্তি শর্মার স্পিনে বিষে ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে সুপারনোভাস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে তারা।
বাংলাদেশের সালমা ৪ ওভারে ১৮ রানে ৩ ও দিপ্তি ৩ ওভারে ৯ রানে ২ উইকেট নেন। এবারের আসরে তিন ম্যাচে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন সালমা। ভেলোসিটির হয়ে খেলা বাংলাদেশের আরেক খেলোয়াড় পেসার জাহানারা আলম দুই ম্যাচে ২৭ রানে ২ উইকেট নেন।
২০১৮ সালে প্রথম আসরে ফাইনাল খেলেছিলো ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাস। ঐ আসরে শিরোপা হাতছাড়া হয় ট্রেইলব্লেজার্সের। দ্বিতীয় আসরের ফাইনালে উঠতে পারেনি ট্রেইলব্লেজার্স। আসরে ভেলোসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো সুপারনোভাস। এবার সুপারনোভাসকে হারিয়ে প্রথম আসরে শিরোপা না পাবার দুঃখ ঘোচালো সালমার ট্রেইলব্লেজার্স।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat