ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-২২
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসুন ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতিটাই করি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতি করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহবান জানাবো, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতিটাই করি।”
তথ্যমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া বক্তব্যে আরো বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করা।’
করোনার বিশ্বপরিমাপক বা ওয়ার্ল্ডোমিটার থেকে এ সময় দেশের তুলনামূলক পরিসংখ্যান উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সনাক্তের পর দুঃখজনকভাবে এপর্যন্ত ১২০ জনের প্রাণহানি ঘটেছে ও ৩,৭৭২ জন সনাক্ত হয়েছে। আমরা মৃতের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি।’
“আর কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা সনাক্তের পর এপর্যন্ত ২,২৫৯ জন মৃত্যুবরণ করেছে ও ৯৫,৫৯১ জন রোগী সনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু, সেটি যেন আরো খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে” বলেন ড. হাছান।
দেশে করোনার পূর্ব প্রস্তুতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সাথে সাথেই এমনকি বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হবার আগে থেকেই দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেবার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন,‘আমাদের ত্রাণ উপকমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে এবং একেবারে উপজেলা পর্যায় ও ছোটো ছোটো পৌরসভা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে দেয়া করোনা প্রতিরোধসামগ্রী চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা সভাপতি শাহেদ সিদ্দিকী ও সদস্য এবং সাবেক সভাপতি মুজিব মাসুদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।
দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat