ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-১৮
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থিউডোর রুজভেল্টের করোনা আক্রান্তদের বেশীর ভাগেরই কোন উপসর্গ দেখা যায়নি

যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধ জাহাজ থিউডোর রুজভেল্টে কোভিড- ১৯ ছড়িয়ে পরার পর টেস্টে করোনা পজেটিভ নাবিকদের দুই তৃতীয়াংশের দেহে কোন উপসর্গ দেখা যায়নি।
করোনা ছড়িয়ে পরায় পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজটি গুয়াম নৌঘাটিতে জরুরি নোঙরের পরে প্রায় সকল ক্রুর টেস্ট সম্পন্ন হয়েছে।
জয়েন্ট চিফ অব স্টাফ ভাইস চেয়ারম্যান জেনারেল জন হিটেন সাংবাদিকদের বলেন, ‘থিউডোর রুজভেল্টে করোনা ছড়িয়ে পরার পরে পেন্টাগনের ডকুমেন্টে বিপুল সংখ্যক সামরিক সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ে।’
তিনি বলেন, আমরা সকল সদস্যের টেস্ট করতে পারিনি তবে রুজভেল্টের টেস্ট থেকে আক্রান্তদের মধ্যে উপসর্গ বনাম প্রায় উপসর্গ ছাড়াই করোনা পজেটিভের ধারণা পেয়েছি।
শুক্রবার সকাল পর্যন্ত রুজভেল্টের ৯৪ শতাংশ ক্রুর টেস্ট সম্পন্ন হয়েছে, এদের মধ্যে ৬৬০ জন করোনা পজেটিভ এবং ৩,৯২০ জনের নেগেটিভ পাওয়া গেছে।
হিটেন বলেন,রুজভেল্টে ৫,০০০ ক্রু রয়েছেন, তবে এই সংখ্যা একটি নির্দিষ্ট জনতাত্ত্বিক চিত্র তুলে ধরে।এই নাবিকরা সাধারণ জনগণের চেয়ে তরুণ বলিষ্ঠ ও সুস্বাস্থ্যের অধিকারী।
হিটেন বলেন,এই সমীক্ষা থেকে দেখা যায় করোনা পজেটিভ সনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২০ থেকে ৫০ শতাংশের কোন উপসর্গ দেখা যায় না।
তিনি বলেন, এ ক্ষেত্রে আমাদের মধ্যে করোনা আক্রান্তদের ৬০/৭০ শতাংশের কোন উপসর্গ দেখা যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat