করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খানের বাবা। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউই) চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন হেলাল খান নিজেই।
এক ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান লিখেছেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’
জানা গেছে, হেলাল খান বর্তমানে চিকিৎসাধীন বাবার পাশে আমেরিকায় অবস্থান করছেন।অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন হেলাল খান।