ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-০৯
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে প্রথম দফা করোনা পরীক্ষায় ১১৮ জনের ফলাফল নেগেটিভ

সিলেটে গত দুইদিনে প্রথম দফা পরীক্ষায় সন্দেহভাজন ১১৮ জন রোগীর শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি।পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে।
সিলেট বিভাগীয় সদরে গত সোমবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম। সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে খ্যাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে গত মঙ্গলবার ৯৬ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার পরীক্ষা করা হয়েছে আরও ২৪ জনের নমুনা। তাদের সবার রিপোর্ট ‘নেগিটিভ’ এসেছে। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।তবে তিনি করোনাভাইরাস সন্দেহে পরীক্ষাকৃত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আপাতত: তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে।জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও বাসাবাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে গত মঙ্গলবার ও বুধবার ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। সিলেটে প্রথম ধাপের পরীক্ষায় এর আগে আরো ৯৪ জনের রিপোর্টও নেগেটিভ আসে।এই নিয়ে প্রথম দফায় গ্রহণ করা মোট ১১৮ জনের রিপোর্টই একসাথে নেগেটিভ হলো। অর্থাৎ প্রথম ধাপে টেস্ট করা কোনো রোগীর শরীরে করোনা বাইরাসের কোন লক্ষণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat