ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-০৫
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি : শিশুদের জামিন নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

করোনাভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের শিশু আদালত কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিনের দরখাস্ত নিষ্পত্তি করতে হবে সে বিষয়ে আলোচনা করেছে সুপ্রিমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস।
এ বিষয়ে আজ ভিডিও কনফারেন্সে আলোচনা হয় বলে বাসস’কে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। আলোচনায় অংশ নেন আপিল বিভাগের বিচারপতি এবং সুপ্রিমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের চেয়ারপার্সন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী,সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের একজন কর্মকর্তা।
সাইফুর রহমান জানান, ৫ এপ্রিল সুপ্রিমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। করোনা উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কীভাবে সহজ আইনগত সহায়তা দেয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়। শিশু আদালত কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত নিষ্পত্তি করতে পারে সে সম্পর্কে আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিটি যথাযথ পদক্ষেপ নেবে।
বিচারপতি মহোদয়গন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat