ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালিতে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি, মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০

ইতালি বুধবার করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনের সময়সীমা ১৩ এপিল পর্যন্ত বাড়িয়েছে।
দেশটিতে করোনায় এ পর্যন্ত ১৩,১১৫ জন প্রাণ হারিয়েছে।
প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, এখন পদক্ষেপসমূহ শিথিল করলে আমাদের সকল প্রচেষ্টা বৃথা যাবে।
এর আগে লকডাউনের সময়সীমা বাড়ানো প্রত্যাশিত উল্লেখ করে ইতালির স্বাস্থ্যমন্ত্রী সোমবার বলেন, ব্যবসা বাণিজ্য ও জনসমাবেশ অন্তত ১২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে এলেও প্রতিদিনের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। বুধবার ইতালিতে আরো ৭২৭ জন মারা গেছে।
এছাড়া কেবলমাত্র গত তিনদিনে মারা গেছে ২,৩৭৬ জন।
এদিকে ভাইরাস ছড়াতে না দিয়ে দেশটিতে কীভাবে স্বল্প পরিসরে ব্যবসায়িক কাজকর্ম শুরু করা যায় তা নিয়ে কর্মকর্তারা একমত হতে পারছেন না।
ইতালির বড়ো ব্যবসায়িক ইউনিয়ন কনফাইনডাসট্রিয়ার হিসেব মতে, প্রতি সপ্তাহের লকডাউনে দেশটির বার্ষিক গড় আভ্যন্তরীণ উৎপাদন ০.৭৫ শতাংশ কমে যাচ্ছে।
কিন্তু দেশটির প্রধানমন্ত্রী গত ১২ মার্চ থেকে চলা লকডাউন কবে শিথিল করা হবে সে বিষয়ে কোন আভাস দেননি।
তিনি বলেছেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই পদক্ষেপসমূহ প্রত্যাহার কর হবে।
তিনি বলেন, কিন্তু আমি আপনাদের বলতে পারছি না এটি ১৪ এপ্রিল থেকেই শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat