ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী’র উদ্যোগে রাঙ্গুনিয়ার দুই ইউনিয়নের ৫’শ পরিবার পেল খাদ্য সামগ্রী

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের দরিদ্র ৫’শ পরিবারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলায় গত মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়।
তথ্যমন্ত্রী’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কর্মহীন ৫’শ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা কদমতলি ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, জসিম উদ্দিন তালুকদার, এমরুল করিম রাশেদ, কাউন্সিলর মোহাম্মদ সেলিম, শওকত হোসেন সেতু প্রমূখ।
এনএনকে ফাউন্ডেশনের জসিম উদ্দিন তালুকদার বলেন, প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কোন মানুষ যাতে অভুক্ত না থাকে, সেজন্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়। ক্রমান্বয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat