ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে দাবানলে ১৯ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রনে আনার চেষ্টা করার সময় এই বাহিনীর ১৮ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় বনভুমির কর্মীও রয়েছেন।বনভুমির এই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর নির্দেশনা দিচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়ে।ঝিচাং নগরীর তথ্য দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে।সোমবার ৩ শতাধিক দমকল কর্মী এবং ৭শ’ মিলিশিয়া কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat