ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সকল যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আবর আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার জানিয়েছে, তারা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছে। খবর এএফপি’র।
সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম পরিবেশিত খবরে বলা হয়, কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরার সাবধানতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ২ সপ্তাহের জন্য আমিরাত কর্তৃপক্ষ ইউএই’তে যাতায়াত করার সকল যাত্রীবাহী এবং ট্রানজিট ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, এই সিদ্ধান্ত ২৪ ঘন্টার মধ্যে কার্যকর করা হবে। বার্তা সংস্থাটি আরো জানায়, কার্গো ও জরুরি ফ্লাইট এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
ইউএই এই প্রথম কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর শুক্রবার জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat