ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত, আহত ৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই লেগুনা গাড়ির যাত্রী।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য তথা চুনতি বনরেঞ্জ কার্যালয়ের নিকটস্থ ঝুঁকিপূর্ণ বাঁকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো, আলমগীর জানান, ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ১২ জনের প্রাণহানি হয়েছে। তন্মধ্যে উপজেলায় কর্মরত সাংবাদিক কাইছার হামিদের দুই ভাইও রয়েছেন। তারা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনার আব্বাস উদ্দিনের পুত্র জসীম উদ্দিন (৩৩) ও তাওরাফ হোসেন বেলাল (১৮)।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের সবাই পুরুষ। তন্মধ্যে দুইজন বৃদ্ধও রয়েছে। অবশ্য নিহত অন্য ১০ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হতাহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী ইউনিয়ন এবং বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা হতে পারে বলে পুলিশের ধারণা।
প্রত্যক্ষদর্শী জাহেদুল আলম জানান, চট্টগ্রামের লোহাগাড়া থেকে যাত্রী বোঝাই করে চকরিয়া যাচ্ছিল লেগুনা পরিবহনের গাড়িটি। ওই গাড়িতে যাত্রী ছিলো অন্তত ১৮ জন। যাত্রীবোঝাই লেগুনা গাড়িটি মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ঢালার কাছে ঝঁকিপূর্ণ বাঁকের মধ্যে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা লবণ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১২ যাত্রী। আহত হন চালক হেলপারসহ আরো ৬ জন।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় ১২ জন যাত্রী নিহত হবার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অধিকাংশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat