ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের শফিউল বিজয়ী

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে শফিউল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট ।
ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন।
আজ রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।
ঘোষিত ফল অনুযায়ী, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান (লাঙ্গল) পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া কাজী মুহাম্মদ আবদুর রহিম (বাঘ) পেয়েছেন ৬৩ ভোট, নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) পেয়েছেন ১৫ ভোট এবং মো. মিজানুর রহমান (ডাব) পেয়েছেন ১৮ ভোট।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat