ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে তৃতীয় দিনের মতো নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি

চীনে পরপর তৃতীয় দিনের মতো শনিবার নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিদেশ থেকে আসা আক্রান্ত রোগির সংখ্যা অনেক বেড়ে গেছে। খবর এএফপি’র। চীনে কয়েক সপ্তাহ ধরেই করোনাভাইরাসে আক্রান্তের হার কমে এসেছে। এদিকে বিশ্বের অন্যান্য দেশ বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বৃদ্ধি মোকাবেলার প্রচেষ্টায় নানা ধরনের পদক্ষেপ জোরদার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেইজিংয়ের সফলতার প্রশংসা করেছে। গত বছরের শেষের দিকে সেখানে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, করোনাভাইরাস বিশ্বের বাকি দেশগুলোর জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় উহান ও হুবেই প্রদেশে বসবাস করা প্রায় ৫ কোটি ৬০ লাখ মানুষকে জানুয়ারি মাসের শেষের দিক থেকে অবরুদ্ধ করে ফেলা হয়। তবে সেখানের করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটায় বিভিন্ন কর্তৃপক্ষ চলাচল ব্যবস্থা ক্রমেই শিথিল করছে। এদিকে চীন বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে। বিদেশ থেকে আসা আরো ৪১ জন শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিদেশ থেকে আসা লোকদের মধ্যে এক দিনে আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ। উল্লেখ্য, চীনে মোট ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও স্বাস্থ্য কমিশন জানায়, মাত্র ৬ হাজার ১৩ জন বর্তমানে অসুস্থ রয়েছে। দেশটিতে মৃতের সংখ্যাও অনেক কমে এসেছে। শনিবার মাত্র সাতজন নতুন করে করোনাভাইরাসে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat