ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস ঠেকাতে শিবচরে দোকানপাট-গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনায় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এখন পর্যন্ত বিষয়টি কার্যকর হয়নি। জেলা সিভিল সার্জন অফিসার ডা. শফিকুল ইসলাম ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

সভায় সভাপতিত্ব করেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান, নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন প্রমুখ।

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, জনসমাগম এড়াতে সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও লোকাল পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat