ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-১৮
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবি সম্বলিত স্মারক ডাকচিহ্ন প্রকাশ করছে

যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু দিবস আখ্যায়িত করে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশ করছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয় , মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ নিউইয়র্কের ্র জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক, ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার,সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, নিউইয়র্কস্থ কনসাল জোরেল সাদিয়া ফয়জুন্নেসাসহ বিশিষ্টজনদের পোস্টাল কার্ড প্রেরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১১টায় জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি।
নিউইর্য়ক কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইর্য়কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সীল মোহর প্রকাশের উদ্বোধন করেন।
এসময় তিনি যুক্তরাষ্ট্র পোস্টাল বিভাগ ও মুক্তধারা ফাউন্ডেশনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জন্মের দিনটিকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেন। এরপর জ্যাকসন হাইটস পোস্ট অফিসের সুপারভাইজার ফাতিমা সালাজার তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটির সেবা প্রদান করতে পেরে তাঁরা গৌরবান্বিত।
করোনাভাইরাসকে উপেক্ষা করে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাহিম রেজা নূর, এনআরবি গে¬াবাল ইন্ক এর নির্বাহী শেখ সাজ্জাদ, সাংবাদিক শহীদুল ইসলাম ও ডাক টিকেট সংগ্রাহক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেলের বক্তব্যের পরে ভিডিও কনফারেন্সে নিউজার্সী থেকে একুশে পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক বইমেলার ২০২০ সালের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ একাত্মতা ঘোষণা করে বঙ্গবন্ধুর পতি শ্রদ্ধা নিবেদন করেন।
আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জ্যাকসন হাইটস ইউএস পিএস পোস্ট অফিস থেকে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন সংগ্রহ করা যাবে বলে পোস্ট অফিস সূত্রে জানা যায়। উল্লে¬খ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই দিবস উপলক্ষে একটি পোস্ট কার্ড প্রকাশ করা হয় যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইউএসপিএস এর মাধ্যমে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat