ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-১৬
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের নবীগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২,আহত ৩

 নবীগঞ্জ উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অপর তিন জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন সাবেক এক নারী জনপ্রতিনিধি।
সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার কুড়াগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জের সাতাইহাল গ্রামের মৃত ইমান উল্লার ছেলে সামছু মিয়া (৫৫) ও পানিউমদা গ্রামের ছমর মিয়ার ছেলে সুবেল মিয়া (৩৫)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নবীগঞ্জের কুড়াগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিক্সায় থাকা উল্লেখিত দুইজন। আহত হয়েছেন অটোরিক্সা চালক বুলবুল মিয়া (৪৫) ও যাত্রী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য জোছনা আক্তার (৫৫)সহ তিনজন। তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat