ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-১৫
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তন রোধে একসাথে কাজ করার আহবান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবউদ্দিন জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে সচেতনভাবে কাজ করার আহবান জানিয়েছেন।তিনি রোববার রাজধানীতে জলবায়ু বাসের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জলবায়ু বাস।বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এর বাস্তবায়নাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন’ বিষয়ে প্রণীত ব্র্যান্ডিং পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের আওতায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে এ কার্যক্রম পরিচালানা করা হচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, প্রকল্প পরিচালক মো. মোখতার আহমেদ বক্তব্য রাখেনমন্ত্রী বলেন, এ বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ডিজিটাল এলইডি ডিসপ্লে, মোবাইল থ্রিডি সিনেমা সিস্টেম, ইন্টারেক্টিভ কিয়স্ক, গ্রিন এনার্জির জন্য সোলার প্যানেল, ওয়াইফাই ও জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সম্বলিত আর্কাইভসহ বিশেষ এ জলবায়ু বাসটি তৈরি করা হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে তৈরি সচেতনতামূলক টেলিভিশন বিজ্ঞাপন, রেডিও বিজ্ঞাপন, থিম সং এবং ডকুমেন্টারি জলবায়ু বাসের মাধ্যমে দেশব্যাপী প্রচার করা হবে।জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। বিসিসিএসএপি-২০০৯ এ বর্ণিত কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০০৯-১০ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে রাজস্ব বাজেট হতে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠন করা হয়। ট্রাস্ট ফান্ড থেকে জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অভিযোজন, প্রশমন ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করার লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট তহবিলের ব্যবহার করা হচ্ছে। সরকারের রাজস্ব বাজেট থেকে ২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত প্রায় তিন হাজার দুইশ’ চৌষট্টি কোটি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে সাতশ’ বিশটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬৫৯টি সরকারি এবং ৬১টি বেসরকারি প্রকল্প রয়েছে। গৃহীত প্রকল্পের মধ্যে ৩৭৫টি (সরকারি-৩১৮টি, বেসরকারি-৫৭টি ) প্রকল্প সমাপ্ত হয়েছে।শাহাবউদ্দিন জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহের মধ্যে ৩টি প্রকল্প জাতীয় পুরষ্কার এবং ১টি প্রকল্প আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছে।ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রকল্পসমূহ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে এবং সচেতন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat