ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে ফেরিডুবিতে ১৮ জনের মৃত্যু

ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট এলাকায় ফেরিডুবিতে ১৮ জন মারা গেছে। সোমবার ব্রাজিল কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।কর্তৃপক্ষ আরো জানায়, শনিবার জেরি নদীতে ফেরিটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৮ জনের মৃত্যু ও ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও ৩০ জন নিখোঁজ রয়েছে। প্রাথমিক ভাবে ফেরিটিতে যে পরিমাণ লোক ছিল ধারণা করা হয়েছিল বাস্তবে সে সংখ্যা তারচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে হেলিকপ্টার, বিমান ও ডুবুরি নিয়োজিত রয়েছে।ব্রাজিলের নৌবাহিনী বলেছে, তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।আন্না কেরোলিন-৩ নামক দোতলা ফেরিটি শুক্রবার দুপুরে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় আমাপা রাজ্যের রাজধানী মাকাপা নগরী থেকে প্রতিবেশি প্রদেশ পারার সান্তারেম নগরীর উদ্দেশ্যে যাত্রা করে। ভ্রমণের সময়কাল ছিল ৩৬ ঘন্টার।দুর্ঘটনার নয় ঘন্টা পর উদ্ধারকারী হেলিকপ্টারগুলো এসে পৌঁছায়। কারণ ওই অঞ্চল খুবই দুর্গম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat