ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-১৩
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৫৭,০০০ ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসন করছে আশ্রয়ন

প্রধানমন্ত্রী’র ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম ‘আশ্রয়ন প্রকল্প’ এর আওতায় দেশব্যাপী ৫৭ হাজারেরও বেশি ভূমিহীন, গৃহহীন ও বাস্তুচ্যুত পরিবারকে পুনর্বাসন করা হবে।
আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন আজ বাসসকে বলেন, আশ্রয়ন-২ (জুলাই ২০১০-জুন-২০২২) এর আওতায় এই পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। এখানে ৪,৮৪০ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে দুই লাখ ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন ও বাস্তুচ্যুত পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
ইতিমধ্যে, আশ্রয়নটি দেশব্যাপী জুলাই ২০১০ থেকে জুন ২০১৯ এর মধ্যে ৯২ হাজার ২৭৭ ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসন করেছে। তিনি আরো বলেন, ৪৮ হাজার পাঁচশ’ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাকে এবং এক লাখ ৪৩ হাজার ৭৭৭ পরিবারকে তাদের নিজস্ব জমিতে পুনর্বাসন করা হয়েছে। মাহবুব হোসেন বলেন, উপকূলীয় এলাকায় ব্যারাক ও অন্যান্য এলাকায় সেমি ব্যারাক, চর এলাকার জন্য করোগেটেট শিট ব্যারাক এবং উপজাতিদের জন্য বিশেষ নকশা ঘর নির্মাণের একটি পরিকল্পনা রয়েছে। প্রকল্পের তথ্যানুসারে, সরকার কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য ১২৯ টি ৫-তলা ভবন নির্মাণ করছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগ কবলিতদের জমি, বাসস্থান, প্রশিক্ষণ, ঋণ প্রদান, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ইনকাম জেনারেটিং কার্যক্রম, বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ করা।
প্রকল্প বিবরণে বলা হয়, পুনর্বাসিত পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যরা বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইনকাম-জেনারেটিং কাজে সক্ষমতা অর্জন করতে প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রকল্প পরিচালক বলেন, সরকার গৃহহীন জনগণকে আশ্রয় দিয়ে এবং তাদের স্বাবলম্বী করার মাধ্যমে অর্থবহ জীবন দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, ‘ভিশন ২০২১’ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) ২০৩০ অর্জন করতে দারিদ্র্য বিমোচনের জন্য প্রকল্প কার্যক্রম ত্বরান্বিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat