ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে স্মারকগ্রন্থের কাজ দ্রুত এগিয়ে চলছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে স্মারকগ্রন্থ প্রকাশনা সংক্রান্ত সভায় বক্তব্য প্রদানকালে এ কথা জানান।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক শামসুজ্জামান খান।কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘আমরা বিশিষ্ট লেখকদের বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ করেছি এবং ইতোমধ্যে বেশ কিছু লেখা আমাদের হাতে এসে পৌঁছেছে।’ইতোমধ্যে যে সকল লেখকের লেখা পাওয়া গেছে সেগুলোর সম্পাদনার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়। কয়েক মাসের মধ্যেই স্মারকগ্রন্থটি প্রকাশের ব্যাপারে সভায় উপস্থিত সদস্যবৃন্দ আশা প্রকাশ করেন।অধ্যাপক ড. রফিকুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিভিন্ন লেখকের বিষয়ভিত্তিক প্রবন্ধ এই স্মারকগ্রন্থে স্থান পাবে এবং প্র্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মারকগ্রন্থটি সম্পাদনার সদয় সম্মতি প্রদান করেছেন। স্মারকগ্রন্থটি নির্ভুল ও সুন্দরভাবে প্রকাশনার লক্ষ্যে সংশ্লিষ্ট লেখক এবং এই প্রকাশনার সাথে জড়িত সবাইকে যথাযথ দায়িত্ব পালনের জন্য তিনি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat