ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডে ৩৭৭টি ঘর ভস্মীভূত, দগ্ধ ২

রাজধানীর মিরপুরের রূপনগরের চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডে ৩৭৭টি ঘর ভস্মীভূত এবং দুজনের শরীর পুড়ে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, শুক্রবার ভোররাত ৪টা ৯ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তদন্তের পর এসব তথ্য জানানো হবে বলেও জানান তিনি। এই অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে ফায়ার সার্ভিস ঢাকার উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এরশাদ হোসাইন বলেন, মিরপুরের রূপনগরের চলন্তিকা বস্তির টিনশেট ঘরে অগ্নিকান্ডে বস্তির বাসিন্দা পারভিন (৩৫) ও শহিদুল ইসলাম (২০) নামে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।,শুক্রবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন।এর আগে, গত বছরও চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat