ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেদখল হওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করা হবে : আতিকুল ইসলাম

নির্বাচিত হলে নগরীর বেদখল হওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।তিনি বলেন, “নির্বাচিত হলে খেলাধুলার প্রতি জোর দেয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে গেলে, সন্ত্রাসমুক্ত করতে গেলে, বিশেষ করে যুবসমাজ যে হতাশার মধ্যে চলে গিয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমি জয়যুক্ত হয়ে আবারো দায়িত্ব নিলে খেলার মাঠগুলো পুনরুদ্ধার করবোই। এটির কোন বিকল্প নেই।”
তিনি আজ রাজধানীর ইয়ুথ ক্লাব মাঠে উইক অ্যান্ড সাব কমিটি আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম এসব কথা বলেন।এরপর তিনি গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন।এদিকে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে পথসভার মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ সময় তাবিথ আউয়ালের সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat