ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ এ দাঁড়িয়েছে

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫-এ দাঁড়িয়েছে। দুর্ঘটনায় একটি বাস খাদে পড়ে গিয়ে গড়িয়ে নদীতে নিমজ্জিত হয়। খবর এএফপির।ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার নদী থেকে আরো ৭টি মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার একটি উদ্ধার টিম তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
যাত্রি তালিকা অনুযায়ী বাসটি ২৭জন যাত্রিসহ বেংকুলু প্রদেশ থেকে পাগার আলামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে কয়েকজন যাত্রি পুলিশকে জানায়, সোমবার মধ্যরাতে দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রি ছিল।
দক্ষিণ সুমাত্রায় উদ্ধার টিমের মুখপাত্র টাউফান বৃহস্পতিবার জানান, ৩৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৯ জন নারী। তিনি এএফপিকে জানান, উত্তরে ৬ কিলো মিটার জুরে উদ্ধার অভিযান চলছে। ১৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরো মৃত দেহের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় পুলিশ প্রধান ডলি গুমারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত ৮ শিশুর মৃত্যু হয়েছে।দক্ষিণ পূর্ব এশিয়ার এ দ্বীপাঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পুরোনো যানবাহন, দুর্বল ব্যবস্থাপনা ও রাস্তার নিয়মাবলী সঠিকভাবে পালন না করা এ ধরনের দুর্ঘটনার কারণ।গত সেপ্টেম্বরে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে বাস খাদে পড়ে অন্তত ২১ ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat