ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-১৬
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দকে নিয়ে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন।একে একে আওয়ামী লীগ এবং তাঁর সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা,মুক্তিযোদ্ধাবৃন্দ,বিশিষ্ট্র ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে জাতির পিতার প্রতিকৃতির বেদী।৪৮ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান এ বিজয় অর্জিত হয়। জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালির এ বিজয় আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat