ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-১৪
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষনগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি, ২০২০ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষনগণনা উদ্বোধন করবেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে (পুরাতন বিমানবন্দর) অবতরণ করেছিলেন।
উদ্বোধনের মাধ্যমে ক্ষনগণনা একযোগে প্রতিটি জেলা, উপজেলা এবং সারাদেশে সমস্ত জনসমাগম স্থলে শুরু হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ মানিক মিয়া অ্যাভিনিউ-এ জাতীয় সংসদের সামনে বিশাল একটি ক্ষনগণনা ডিভাইস স্থাপন পরিদর্শনকালে এ কথা জানান।
মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শন করার পরে, তারা ক্ষনগণনা ডিভাইস স্থাপনের জন্য জায়গা বাছাই করতে হাতিরঝিল এবং উত্তরা অঞ্চলও পরিদর্শন করেন।
আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ১০ জানুয়ারি, ২০২০ সালে থেকে ক্ষনগণনা উদ্বোধন করবেন।
ডিএনসিসি জাতীয় সংসদ, হাতিরঝিল এবং উত্তরা এলাকায় ক্ষনগণনার ডিভাইস স্থাপন করবে। তিনি আরও বলেন, প্রয়োজনে সিটি কর্পোরেশন আরও বেশি ডিভাইসও স্থাপন করবে।
কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ক্ষনগণনার জন্য একটি বড় ডিভাইস জাতীয় সংসদের সামনে স্থাপন করা হবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে সকল তথ্য পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে যাতে জনগণ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান সংগ্রহ করতে পারে।
তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন ও দিল্লী হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসার ঐতিহাসিক দিন ১০ জানুয়ারি থেকে আমরা ক্ষনগণনা শুরু করব।
তিনি বলেন, পুরো জাতি ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছে এবং তাই প্রত্যেকেই মুজিব বর্ষ সফলভাবে উদযাপনের জন্য কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat