ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-১০
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এডিবি মানব সম্পদ উন্নয়নে ৫৪০ মিলিয়ন ডলার প্রদানের প্রস্তাব

দেশের উচ্চশিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে ৫৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।এডিবি’র মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক সাংসুপরা বলেন, কম্পিউটার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার, উন্নত কৃষির জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, ডিজিটাল ইউনিভার্সিটির জন্য ১৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রদান করা হবে।
সাংসুপরার নেতৃত্বে ৬-সদস্যের এডিবি প্রতিনিধিদল আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন।তিনি বলেন, প্রকল্পসমূহ পরিচালনার ক্ষেত্রে ইউজিসি’র তদারকির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিবির উদ্যোগকে এগিয়ে নিতে ইউজিসি’র বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা জরুরি। তিনি আরও বলেন, এ প্রকল্পের জন্য শিগগির ডিপিপি চূড়ান্ত করা দরকার।
ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে উচ্চশিক্ষার গুণগতমান, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়সমূহের সক্ষমতা বৃদ্ধি পাবে।তিনি আরও বলেন, বিগত এক দশকে বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রাসারণ ঘটেছে। এখন দরকার গুণগতমান নির্ধারণ করা। এডিবির প্রকল্পগুলো বেশ উৎসাহব্যঞ্জক। এটি উচ্চশিক্ষার মান বৃদ্ধি এবং সক্ষমতা অর্জনে ইতিবাচক ভূমিকা পালন করবে।সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং ইউজিসি’র বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat