ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-০৯
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দূর্বল নেতৃত্বের কারনে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে।তিনি বলেন, ‘বিএনপির কে যে কখন কি বলেন, সেটা বোঝা বড় কঠিন। তাদের এ মুহূর্তের নেতৃত্বের দুর্বলতা, তাদের অস্তিত্ব ঝুঁকির মুখে ফেলেছে। তাদের এখন নেতৃত্ব সংকট রয়েছে।’
ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, ‘ বিএনপির দু’জন ডাক সাইটের নেতা বিদায় নিয়েছেন, আবার কে যে কখন যান, সেটা বলা মুশিকল। তাদের মধ্যে টানাপোড়েন চলছে। মুক্তির আন্দোলন নিয়ে কেউ বলছেন এখনও আন্দোলনের সময় হয়নি। তারা সব কিছুতে ব্যর্থ হয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন।’আরপিও অনুযায়ী আওয়ামী লীগের কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো ২০২০ সাল পর্যন্ত সময় আছে। সেটা আমাদের মাথায় আছে। আমরা নারী নেতৃত্ব ও প্রতিনিধিত্ব আরো বাড়ানোর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছি।’মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সম্মেলনের আগে তা হচ্ছে না। এ মাসে সম্ভবনা কম। নতুন বছরে হবে কিনা সেটা প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে মন্ত্রিসভার পরিবর্তন ও সংযোজন, এগুলো তো রুটিন অনুযায়ী সব দেশেই হয়।আওয়ামী লীগের ২১ তম সম্মেলনের প্রস্তুতির বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুতি ভালো। জেলা পর্যায়ে অনেকগুলো সম্মেলনের কাজ শেষ করেছি। ১৮ ডিসেম্বর সম্মেলন হবে ঝালকাঠি জেলায়। ১৩ তারিখ হবে গোপালগঞ্জের সম্মেলন। মোট ২৫-৩০টা সম্মেলন হয়ে যাবে। এখন সভাপতি-সেক্রেটারি নির্বাচন করা হচ্ছে, বাকি পূর্ণ কমিটি পরে অনুমোদন দেয়া হবে।সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন আসবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, পদে থাকা নিয়ে আমি এ ধরনের কথা বলিনি। আমি বলেছি সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনা নেই। নেত্রী বার বার বিদায় নিতে চান। তিনি যেতে চাইলেও তাকে যেতে দেওয়া যায় না।
তিনি বলেন, বাকি পদগুলো নেত্রী নিজে সাজান। তিনি যেটা ভালো মনে করেন তা করবেন। যেকোনো পদে পরিবর্তন হতে পারে, নেত্রী দলের স্বার্থে করতে পারেন। তিনি যা করবেন, এক বাক্যে সবাই মেনে নেবেন। এ ক্ষেত্রে কোন ক্ষোভ, দু:খ কিংবা বেদনা নেই। এমন কিছু এ পর্যন্ত কখনও হয়নি, এবারও হবে না আশা করি।নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সম্পর্কে শাজাহান খানের দেওয়া বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই সরকার চলবে। এখানে কারো ইচ্ছার কোনো বিষয় নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat