ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-০৮
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেসির হ্যাটট্রিকে বড় জয় বার্সার

লা লিগায় নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করেছে বার্সেলোনা। মেসির হ্যাটট্রিকের সঙ্গে সুয়ারেজ, গ্রিজমানের গোলে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ভালভার্দে শিষ্যরা। এই জয়ে রিয়ালকে হটিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নিলো মেসিরা।ক্যাম্প ন্যুর আজকের রাতটি ভক্তদের জন্য অন্য রকমই ছিলো। দলের প্রাণভোমরার ষষ্ঠ ব্যালন ডি’অর জয় উদযাপনের রাতে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে নান্দনিক ফুটবল উপহার দেয় বার্সা। গোলের শুরুটা করেন ফরাসি তারকা গ্রিজমান। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের বুদ্ধিদীপ্ত লম্বা ক্রসের সুবাদে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি গ্রিজমান। ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন।

এরপর প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ম্যাচের ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে এক অসাধারণ গোল করেন মেসি। বলের যোগনদাতা ছিলেন গ্রিজমান। খেলার ৩৫ মিনিটে গোল মায়োর্কার হয়ে গোল পরিশোধ করেন বুদিমির।এরপর ৪১ মিনিটে আবারও ডি বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। দুই মিনিট পর বক্সের ভেতরে ডি জংয়ের বাড়ানো বলে ব্যাক হিল করে এক নান্দনিক গোল করেন লু্ইস সুয়ারেজ। ফলে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বার্সা।দ্বিতীয়ার্ধেও মায়োর্কার উপর চড়াও হয় বার্সা। তবে গোলের দেখা পায়নি উল্টো ৬৪ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে। এবারও মায়োর্কার হয়ে গোল করেন বুদিমির।খেলার শেষভাগে এসে ম্যাচের ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এর সুবাদে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের (৩৫টি) গৌরব অর্জন করেন বার্সার প্রাণভোমরা। পাশাপাশি চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও (১২টি) এখন মেসি।শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দে শিষ্যরা। এই জয়ের সুবাদে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে পৌঁছাল বার্সা। রিয়ালের পয়েন্ট বার্সার সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat