ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-০৮
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লিতে কারখানায় আগুন, নিহত ৩৫

ভারতের দিলিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি কারখানায় রবিবার ভোর ৫ টা নাগাদ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে চলছে উদ্ধার কাজও।এনডিটিভি জানিয়েছে, আগুনে নিহতদের বেশির ভাগই ওই কারখানার কর্মী। তারা ঘুমিয়ে ছিলেন।কর্মকর্তারা বলছেন, ৫০ জনের বেশি কর্মী ফ্যাক্টরিতে ছিলেন।ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাম মনোহর লোহিয়া ও হিন্দু রাও হাসপাতালে ২০ জনকে নিয়ে যাওয়া হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেছেন, আহতদের চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat