ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-০৩
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনস্বার্থকে প্রাধান্য দিতে সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে আপনাদের জনস্বাথ্য ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ মঙ্গলবার সকালে যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠানে আবদুল হামিদ একথা বলেন।রাষ্ট্র ও সরকার জনগণের কল্যাণে কাজ করে উল্লেখ করে রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রতি জাতীয় নিরাপত্তার দিকটি দেখার পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ সেনাবাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাচার কৌশল যথাযথভাবে প্রতিপালন এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।তিনি বলেন, ‘আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে, জনগণের কষ্টার্জিত অর্থে রাষ্ট্রের সকল ব্যয় নির্বাহ এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালিত হয়।’রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধকালে বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দায়িত্ব পালন করে।সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে সিগন্যাল কোরের সদস্যগণ তাদের পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাসহ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।আধুনিক যুদ্ধ কৌশলের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি এবং উন্নত যোগাযোগ সরঞ্জামাদির সঠিক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার প্রয়োগ অত্যন্ত জরুরি।তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে অগ্রাধিকার প্রদান করছে।মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দৃষ্টান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ ও বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে কার্যকরভাবে এর সুবিধা উপভোগ করতে শুরু করেছে।
তিনি বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় সেনাবাহিনীতে সাইবার ওয়ারফেয়ার গ্রুপ, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ও স্ট্যাটেজিক ট্রান্সমিশন ইউনিট ইত্যাদি অন্তর্ভুক্তির পরিকল্পনা গ্রহীত হয়েছে, যা ভবিষ্যতে সেনাবাহিনীর সমর শক্তি ও যোগাযোগ সক্ষমতা আরো সুসংহত করবে।দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের বহুবিধ কার্যক্রমের উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ‘সিগন্যাল কোরের সদস্যরা সেনাবাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।রাষ্ট্রপতি জাতীয় দুর্যোগ মোকাবেলা,জাতীয় পরিচয় (এনআইডি) কার্ড ও ভোটার তালিকা প্রস্তুত, গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং বিদেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন, যা বিশ্ব ব্যাপী প্রশংসিত হয়েছে।সেনাবাহিনীর সিগন্যাল কোরকে গৌরবময় ঐতিহ্যের অংশিদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন,এই বাহিনীর সদস্যরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেশ ও দেশের জনগনকে রক্ষা করেছে।সশ¯্রবাহিনী ভবিষ্যতে দেশ ও জাতির প্রয়োজনে কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্যকাশ করেন।যশোর সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডের কুচকাওযাজে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ,প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভুইয়া,শেখ অফিল উদ্দিন,এমপি,মেজর জেনারেল (অব.) ড.নাসির উদ্দিন, এমপি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, কূটনীতিকবৃন্দ, সিগন্যাল কোরের সাবেক ও বর্তমান কর্মকতাগন, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat