ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-০২
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু

নেপালে চলমান এসএ গেমসে প্রথম স্বর্ণ পদক জয় করে বাংলাদেশকে গর্বিত করলেন দিপু চাকমা। নেপালের কাঠমান্ডুতে আজ গেমসের প্রথম দিনে তায়কোয়ান্দো পুমসে ইভেন্টে ২৯ প্লাস বছর ক্যাটাগরিতে স্বর্নপদক জয় করেছেন তিনি। ১৬.২৪ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলেন তিনি।
প্রথমবারের মত এসএ গেমসে অংশ নিয়েই স্বর্ণ পদক জিতে বাজিমাত করার পর নিজের প্রতিক্রিয়ায় রাঙ্গামাটির ছেলে দিপু বলেন, ‘আমার অনুভুতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে স্বর্ণ পদক পেয়েছি।দেশের বাইরে খেলতে এসেছি, দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। দেশকে কিছু দিতে পেরে আমি গর্বিত। এই আনন্দ আমি আসলে এখনও বুঝতে পারছি না। আমার হাত ধরে যদি প্রথম সোনার পদক এসে থাকে, তাহলে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না।এর আগে কোনো গেমসে কখনও সোনার পদক পাইনি। অন্য দেশে খেলতে এসে সোনার পদক পেয়েছি। এখানে স্বর্ণ পদক পেয়ে আমি গর্ববোধ করছি। আসলে আমরা স্বর্ণ পদকের লক্ষ্য নিয়ে এখানে এসেছি। সেভাবে প্রস্তুতিও নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat