ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-০২
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ায় নদীতে বাস ছিটকে পড়ে , নিহত ১৯

রাশিয়ার সাইবেরিয়ার এক বরফাচ্ছন্ন নদীতে একটি যাত্রীবাহী বাস ছিটকে পড়ে রবিবার ১৯ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় যাবাইকালস্কি অঞ্চলের কুয়েনঙ্গা নদীর ওপরের একটি ব্রীজ অতিক্রম করে যাওয়ার সময় বাসটির একটি টায়ার বার্স্ট করে। বাসটি স্রিটেস্ক থেকে চিতার পথে যাত্রা করছিল। এ সময় এটি বরফাচ্ছন্ন নদীতে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।যাবাইকালস্কি অঞ্চলের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘এ দুর্ঘটনায় ১৯ ব্যাক্তি নিহত ও অপর অন্তত ২১ জন গুরুতরভাবে আহত হয়েছে।’চিকিৎসকসহ দুটি হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।রাশিয়ার তদন্ত কমিটি এই গুরুতর দুর্ঘটনা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার জন্য ট্রাফিক নিরাপত্তা আইন লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা তদন্ত করে দেখা হবে।মাতাল অবস্থায় গাড়ি চালানো, রাস্তার নাজুক পরিস্থিতি ও ট্রাফিক আইন অমান্য করায় রাশিয়ায় প্রায়াই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার অবনতি ঘটেছে। প্রতি বছর দেশটিতে প্রায় ২০ হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat