ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

ইন্দোনেশিয়ার টোল আদায় করা একটি ব্যস্ত সড়কে যাত্রীবাহী দু’টি বাসের মধ্যে বৃহস্পতিবার ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।রাজধানী জাকার্তার সাথে যোগাযোগ স্থাপন করা পশ্চিম জাভার একটি সড়কে মধ্যরাতের পরপরই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পশ্চিম জাভার পলিশ মুখপাত্র ত্রুনোউদো উইজনু আনদিকো জানান, এক বাস চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসকে জোরে ধাক্কা দিলে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়। নিহতদের মধ্যে এক বাস চালকও রয়েছে।তিনি আরো জানান, এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চালক আহত হলেও তার গাড়ির কোন যাত্রী আহত হয়নি।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার এ দ্বীপ রাষ্ট্রে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অধিকাংশ গাড়ি পুরনো হওয়ায় এবং দূর্বল ব্যবস্থাপনা ও সড়ক আইন মেনে না চলায় এসব দুর্ঘটনা ঘটে।গত সেপ্টেম্বর মাসে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে গিরিখাতে একটি বাস পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat